পোস্টগুলি

আসছে কম দামের আইফোন

ছবি
২০১৬ সালের পর ফের তুলনামূলক কম দামের আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। চলতি বছরের মার্চের শুরুতে অ্যাপল নতুন সেই আইফোন বাজারে আনতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। আইফোনটি দেখতে অনেকটা আইফোন ৮-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ৪ দশমিক ৭ ইঞ্চি পর্দা এবং এবং একটি হোম বোতাম থাকবে বলে প্রতিবেদনে জানানো হয়। তবে ফেস আইডি সুবিধা থাকবে না। প্রসেসর হিসেবে আইফোন ১১-এর সমপর্যায়ের প্রসেসর ব্যবহার হতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। আইফোন বিশ্লেষক মিং চি কৌ বলেন, আইফোনটির সম্ভাব্য দাম ৩৯৯ ডলার থেকে শুরু হতে পারে। ৩ গিগাবাইট র‌্যাম এবং ৬৪ ও ১২৮ গিগাবাইট রমে পাওয়া যাবে। তিনটি রঙে বাজারে আনা হতে পারে বলেও জানান তিনি। সূত্র: ম্যাশেবল

কার দোষে হ্যাক হলো বেজোসের ফোন?

ছবি
মাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ফেসবুকের কোনো দোষ দেখেন না ফেসবুকের নীতিমালাবিষয়ক শীর্ষ কর্মকর্তা নিক ক্লেগ। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ত্রুটির বদলে তিনি অ্যাপলের অপারেটিং সিস্টেমের দুর্বলতার কথা বলেছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের মোবাইল ফোনে স্পাইওয়্যার এসেছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। ২০১৮ সালে সৌদি যুবরাজ সালমানের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পান বেজোস। এরপরই তাঁর মুঠোফোন হ্যাকড হয়। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের ফলাফল মতে, যুবরাজ বিন সালমানের ব্যক্তিগত নম্বর থেকে সুরক্ষিত বার্তার সঙ্গে একটি ক্ষতিকারক ফাইল যুক্ত ছিল। ওই ফাইল খোলার পর ‘ওয়াশিংটন পোস্ট’-এর মালিক বেজোসের ফোনে অনুপ্রবেশ করে ম্যালওয়্যার। মুঠোফোন হ্যাকড হওয়ার পর বেজোস তা তদন্তের জন্য বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এফটিআই কনসাল্টিংকে দায়িত্ব দিয়েছিলেন। এফটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বেজোস ও যুবরাজ পরস্পরের সঙ্গে হোয়াটসঅ্যা...